Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিশোরগঞ্জে ভেজাল ও নোংরা পরিবেশ, দুই প্রতিষ্ঠানের জরিমানা

BN DESK
03 April 2024, 07:28 PM পড়তে ১ মিনিট
কিশোরগঞ্জে ভেজাল ও নোংরা পরিবেশ, দুই প্রতিষ্ঠানের জরিমানা

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভেজাল ও নোংরা পরিবেশের দায়ে ২ প্রতিষ্ঠানের জরিমানা করেছে নীলফামারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালকের নেতৃত্বে কিশোরগঞ্জ উপজেলায় অভিযান চালানো হয়।

অভিযানে ভেজাল খাদ্যসহ কৃত্রিম রং মিশিয়ে লাচ্ছা ও সেমাই তৈরির দায়ে বড়ভিটার খুশি বেকারীর ৭ হাজার টাকা ও কিশোরগঞ্জ বাজারের বৈশাখী হোটেলে নোংরা পরিবেশের দায়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সুপার আহম্মেদ আলী শাহ।

নীলফামারীর ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক সামসুল আলম জানান, ভেজাল খাদ্য, কৃত্রিম রঙ ও নোংরা পরিবেশের কারণে দু’টি প্রতিষ্ঠানের ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কিশোরগঞ্জে ভেজাল ও নোংরা পরিবেশ, দুই প্রতিষ্ঠানের জরিমানা

B
BN DESK | 03 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার