Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিশোরগঞ্জে রান্না করতে গিয়ে হিটারে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

BN DESK
10 October 2025, 07:31 PM পড়তে ১ মিনিট
কিশোরগঞ্জে রান্না করতে গিয়ে হিটারে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

নিউজ ডেস্ক:  কিশোরগঞ্জ সদর উপজেলার নগুয়া বগাদিয়া তালতলা এলাকায় রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোছা. রুবিনা আক্তার (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

রবিবার (২৫ মে) সকালে এ ঘটনা ঘটে।

নিহত মোছা. রুবিনা আক্তার ওই এলাকার মো. মনিরের স্ত্রী।

প্রতিবেশীরা জানায়, আজ (রবিবার) সকালে রান্নাঘরে রান্না করতে যান রুবিনা। এসময় হিটারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুবিনাকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এক নারীর বিদ্যুতায়িত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

কিশোরগঞ্জে রান্না করতে গিয়ে হিটারে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

B
BN DESK | 25 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার