Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামের রাজারহাটে হঠাৎ শিলাবৃষ্টিতে ফসল নিয়ে শঙ্কায় কৃষক

BN DESK
03 September 2026, 03:17 PM পড়তে ১ মিনিট

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিভিন্ন এলাকায় হঠাৎ শিলাবৃষ্টি হয়েছে। এতে মাঠের ফসল ও গাছের মুকুল নিয়ে উদ্বেগে পড়েছেন কৃষকরা। গতকাল শনিবার (১৪ মার্চ) রাত প্রায় ৮টার দিকে বৃষ্টির সঙ্গে আকস্মিকভাবে এ শিলাবৃষ্টি শুরু হয়। তবে তা দীর্ঘস্থায়ী না হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীরা জানান, কয়েক মিনিটের এই শিলাবৃষ্টিতে আম, সবজি ও বোরো ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষক। বিশেষ করে গাছে থাকা আমের মুকুল কিছুটা ঝরে পড়েছে বলে জানা গেছে।

রাজারহাট উপজেলার চাকিরপশার তালুক গ্রামের কৃষক সুনিল রবিদাস বলেন, হঠাৎ সন্ধ্যার পর বৃষ্টির সঙ্গে শিলা শুরু হয়। যদিও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি, প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো হয়েছে। শিলাবৃষ্টি দেখে খুব ভয় পেয়েছিলাম। যদি এটি আরও কিছুক্ষণ চলতো, তাহলে আমার ফসলের বড় ধরনের ক্ষতি হতো। ইতোমধ্যে অনেক আমের মুকুল ঝড়ে গেছে। এতে কিছুটা ক্ষতির আশঙ্কা রয়েছে।

এদিকে স্থানীয় কৃষকদের অনেকেই জানিয়েছেন, বর্তমানে মাঠে বোরো ধান, ভুট্টা ও বিভিন্ন সবজি রয়েছে। এসময় শিলাবৃষ্টি হলে এসব ফসলের মারাত্মক ক্ষতি হওয়ার শঙ্কা থাকে।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, মৌসুম পরিবর্তনের কারণে এসময় হঠাৎ বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।
তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উপজেরা কৃষি বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন।

 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামের রাজারহাটে হঠাৎ শিলাবৃষ্টিতে ফসল নিয়ে শঙ্কায় কৃষক

B
BN DESK | 15 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার