Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামের উলিপুরে আগুনে পুড়ল বসতবাড়ি ও গবাদি পশু

BN DESK
10 October 2025, 12:02 AM পড়তে ১ মিনিট
কুড়িগ্রামের উলিপুরে আগুনে পুড়ল বসতবাড়ি ও গবাদি পশু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে চারটি বসতঘর, আসবাবপত্র ও দু’টি ছাগল আগুনে পুড়ে গেছে। গত সোমবার দিবাগত রাত দেড়টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে গত সোমবার রাতে ওই এলাকার হোসেন আলীর বাড়িতে শয়নঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

গভীর রাতে হঠাৎ আগুন দেখতে পেয়ে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভাতে চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে উলিপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

উলিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আব্বাস আলী বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামের উলিপুরে আগুনে পুড়ল বসতবাড়ি ও গবাদি পশু

B
BN DESK | 22 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার