Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামের উলিপুরে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

BN DESK
10 October 2025, 06:28 PM পড়তে ১ মিনিট
কুড়িগ্রামের উলিপুরে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ১৫ কেজি ৬শ’ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ। গত বুধবার দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আনন্দ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার চন্দখানা এলাকার গোলজার হোসেন (২৫), সবুজ মিয়া (২১) ও বুড়ির চর এলাকার রাসেল মিয়া (২৩)।

এ বিষয়ে জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি (ওসি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামের উলিপুরে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

B
BN DESK | 29 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার