Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামের উলিপুরে গাছচাপা পড়ে যুবকের মৃত্যু

BN DESK
10 October 2025, 07:51 PM পড়তে ১ মিনিট
কুড়িগ্রামের উলিপুরে গাছচাপা পড়ে যুবকের মৃত্যু

‎উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : ‎কুড়িগ্রামের উলিপুরে গাছের নিচে চাপা পড়ে মুকুল মিয়া (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি নিহত পার্শ্ববর্তী চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ময়নার খামার এলাকার শাহের আলীর ছেলে।

‎জানা গেছে, আজ মঙ্গলবার (১ জুলাই) সকাল থেকে মুকুল মিয়া ধামশ্রেণি বড়াইবাড়ী এলাকায় নিজ জমিতে কয়েকটি ইউক্যালিপটাস গাছ কাটছিলেন। গাছগুলো কাটার শেষ পর্যায়ে অসাবধানতাবশত মুকুল মিয়া শরীরের ওপর একটি গাছ চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে নিহতের স্বজনরা তার মরদেহ চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ময়নার খামার এলাকায় নিজ বাড়িতে নিয়ে যায়। ‎এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ সরেজমিন তদন্ত করেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামের উলিপুরে গাছচাপা পড়ে যুবকের মৃত্যু

B
BN DESK | 01 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার