Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামের উলিপুরে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত

BN DESK
03 September 2026, 08:27 PM পড়তে ১ মিনিট
কুড়িগ্রামের উলিপুরে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ট্রাক চাপায় আতিকুর রহমান (৪২) নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় পৌর শহরের নারিকেলবাড়ি কাজীর চক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আতিকুর রহমান রংপুর পীরগাছা উপজেলার পাওটানা এলাকার আব্দুল রহমান বাবলুর ছেলে।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে পৌরসভার বাকরেরহাট বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় চিলমারী থেকে ছেড়ে আসা একটি ট্রাক সামনে থেকে ধাক্কা দিলে ট্রাকের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুস সাকিব সজীব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করে ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামের উলিপুরে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত

B
BN DESK | 08 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার