Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামের উলিপুরে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

BN DESK
03 September 2026, 11:37 PM পড়তে ১ মিনিট
কুড়িগ্রামের উলিপুরে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শামিরা মনি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৫জুলাই) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ জামের দরগা এলাকায় ঘটনাটি ঘটে। শামিরা মনি বজরা ইউনিয়নের চাদনী বজরা এলাকার শফিকুল ইসলামের মেয়ে।

স্বজনরা জানায়, আজ শনিবার (৫জুলাই) বেলা ১১টায় মায়ের সাথে ঘুমিয়ে পড়ে। দুপুর ১২টায় বৃষ্টি শুরু হওয়ায় পরিবারের লোকজন রোদে শুকাতে দেওয়া পাট ও পাটকাঠি তোলার কাজে ব্যস্ত হয়ে পড়েন। এসময় শামিরার মা ঘুম থেকে উঠে মেয়েকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যসহ প্রতিবেশীরা খুঁজতে থাকে।

পরে স্বজনেরা বাড়ির পাশের একটি পুকুরের পানিতে শামিরাকে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামের উলিপুরে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

B
BN DESK | 05 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার