Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামের উলিপুরে মসজিদের রেলিং ভেঙে মুসল্লির মৃত্যু 

BN DESK
03 September 2026, 11:12 PM পড়তে ১ মিনিট
কুড়িগ্রামের উলিপুরে মসজিদের রেলিং ভেঙে মুসল্লির মৃত্যু 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে মসজিদের ছাদের কার্নিস (রেলিং) ভেঙে আব্দুল মমিন (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা জামে মসজিদে এ ঘটনা ঘটে। আব্দুল মমিন ওই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার মাগরিবের নামাজ আদায় করার জন্য আব্দুল মমিন মসজিদের ওজু খানায় ওজু শেষ করে মসজিদে প্রবেশের সময় আকস্মিকভাবে ছাদের ওপরের কার্নিস (রেলিং) তার ওপরে ভেঙে পড়ে। এ সময়  নামাজের মুসল্লিরা আব্দুল মমিনকে রেলিংয়ের নিচ থেকে বের করলে ততক্ষণে তিনি মারা যান।

কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, বাড়ির পাশে মসজিদ হওয়ায় আব্দুল মমিন নিয়মিত এ মসজিদে নামাজ পড়তেন। গত শনিবার হঠাৎ মাগরিবের নামাজের সময় ওযু করে মসজিদে প্রবেশের সময় তার মাথার ওপর রেলিং ভেঙে পড়লে, ঘটনাস্থলেই মারা যান তিনি।

পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের লোকজনের কোনো অভিযোগ নেই।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামের উলিপুরে মসজিদের রেলিং ভেঙে মুসল্লির মৃত্যু 

B
BN DESK | 21 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার