Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামের উলিপুরে সুলভ মূল্যে দুধ-ডিম বিক্রয় কেন্দ্র উদ্বোধন

BN DESK
03 September 2026, 02:58 PM পড়তে ১ মিনিট

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে কুড়িগ্রামের উলিপুরে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে শহরের পোস্ট অফিস মোড় সংলগ্ন যাত্রীছাউনিটি উপজেলা প্রশাসনের বাস্তবায়নে, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সহযোগিতায় অস্থায়ী বিক্রয় কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা. রেবা বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিসবাহুল হোসাইন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার লোকমান হোসেন, উপজেলা পরিসংখ্যান অফিসার আনিছার রহমান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)’র পরিদর্শক আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

জানা যায়, এই বিক্রয় কেন্দ্র থেকে একজন ব্যক্তি সর্বোচ্চ এক খাঁচি ডিম ২২৫ টাকা, দুই লিটার দুধ ১৩০ টাকায় কিনতে পারবেন। পুরো রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে স্টোক থাকা পর্যন্ত চলবে এ বিক্রি কার্যক্রম।

এখানে বাজারদরের চেয়ে কিছুটা কম দামে দুধ ও ডিম বিক্রয় করাতে খুশি সাধারণ মানুষ। উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান বলেন, পবিত্র মাহে রমজান মাসে সাধারণ মানুষের কথা চিন্তা করে এ সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এখানে বাজারমূল্যের চেয়ে কম দামে ভালো মানের দুধ ও ডিম কিনতে পারবেন সবাই।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামের উলিপুরে সুলভ মূল্যে দুধ-ডিম বিক্রয় কেন্দ্র উদ্বোধন

B
BN DESK | 04 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার