Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামের উলিপুরে সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

BN DESK
03 September 2026, 11:26 PM পড়তে ১ মিনিট
কুড়িগ্রামের উলিপুরে সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আজ সোমবার (১৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সেনা ক্যাম্পের মেজর শাহারিয়ার আহাদ। এর আগে গতকাল রোববার রাতে উলিপুর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- উলিপুর উপজেলার দক্ষিণ মধুপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে জাহাঙ্গীর আলম ও একই উপজেলার কাশিয়াগাড়ী গ্রামের একাব্বর আলীর ছেলে রেজাউল করিম। সেনা সূত্রে জানা গেছে, রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্ত ২২ বীরের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করে।

এসময় তল্লাশি চালিয়ে ১২৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ হাজার টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। 
কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহারিয়ার আহাদ বলেন, আটক দুই মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযান ও চাঁদাবাজ বিরোধী অভিযান আগামীতে অব্যাহত থাকবে। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, আসামিদের আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামের উলিপুরে সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

B
BN DESK | 14 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার