Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামের উলিপুরে ৭০ শতক খাস জমি উদ্ধার

BN DESK
03 September 2026, 04:28 PM পড়তে ১ মিনিট

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি হাট এলাকায় অবৈধভাবে দখলে ৭০ শতক জমি সরকারি জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। আজ শুক্রবার (১০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.বি.এম মেজবাহ উদ্দিন আহমেদ। গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত এক উচ্ছেদ অভিযানে মোট ৭০ শতক জমি দখলমুক্ত করা হয়। উদ্ধারকৃত জমির আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বুড়াবুড়ি হাট এলাকায় ২৪৬৮ দাগে ৬৫ শতক এবং ২৪৭১ দাগে আরও ৫ শতক জমি দীর্ঘদিন অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। অভিযানের মাধ্যমে এসব জমি পুনরুদ্ধার করা হয়।

জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.বি.এম মেজবাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.বি.এম মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, সরকারি সম্পত্তি রক্ষায় জেলা প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান বলেন, বুড়াবুড়ি হাটে ৬টি হাট শেডের কাজ চলমান রয়েছে। দুটি শেডের কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু অবৈধ দখলদারদের কারণে চারটি শেডের কাজ করতে বিঘ্ন ঘটায় অবৈধ দখলদারদের উচ্ছেদের মাধ্যমে হাট শেডের কাজ চলমান রয়েছে। আশাকরি দ্রুত ৬টি শেডের কাজ সম্পন্ন করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামের উলিপুরে ৭০ শতক খাস জমি উদ্ধার

B
BN DESK | 11 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার