Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামের উলিপুর পৌর আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার

BN DESK
01 September 2026, 05:47 PM পড়তে ১ মিনিট
কুড়িগ্রামের উলিপুর পৌর আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমকে (৬২) গ্রেফতার করছে পুলিশ। গতকাল রোববার বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও উলিপুর থানা পুলিশের যৌথ অভিযানে কুড়িগ্রাম রূপসী বাংলা হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গীর আলম পৌরসভার নারিকেল বাড়ি শটিবাড়ি এলাকার মৃত আম্বার আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি'র ওসি বজলার রহমান।

পুলিশ জানায়, গতকাল রোববার বিকেলে উস্কানিমূলক বার্তা, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে কুড়িগ্রাম কলেজ মোড় এলাকায় রূপসী বাংলা হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আটককৃত জাহাঙ্গীর আলমকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামের উলিপুর পৌর আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার

B
BN DESK | 25 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার