Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামের ধরলা নদীতে শিকারীর বড়শিতে ধরা পড়লো ৭ কেজির চিতল মাছ

BN DESK
06 September 2026, 11:29 PM পড়তে ১ মিনিট
কুড়িগ্রামের ধরলা নদীতে শিকারীর বড়শিতে ধরা পড়লো ৭ কেজির চিতল মাছ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা নদীতে এক সৌখিন মৎস্য শিকারীর বড়শিতে ধরা পড়েছে ৭ কেজি ওজনের চিতল মাছ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম সাহেববাজার এলাকায় ধরলা নদীতে এ বিরাট মাছটি বড়শি দিয়ে শিকার করেন শাহবাজার এলাকার মৎস্য শিকারী তোফাজ্জল পোদ্দার (৬০)। বড়শিতে বিরাট  মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখতে উৎসুক জনতা নদী পাড়ে ভিড় জমায়।

মৎস্য শিকারী তোফাজ্জল পোদ্দার জানান, ছোটবেলা থেকে বড়শি দিয়ে মাছ ধরা তার সখ। তিনি সুযোগ পেলেই বড়শি নিয়ে বেরিয়ে পড়েন মাছ ধরতে। সখের বশে গতকাল বৃহস্পতিবার সাহেব বাজার এলাকায় ধরলা নদীতে দুইটি ছিপ পাতেন তিনি। কিন্তু দীর্ঘক্ষণ বসে থেকেও কোন মাছ শিকার করতে পারেননি তিনি।

বিকেল বেলা নিরাশ হয়ে বাড়ি ফিরবেন ঠিক এমন সময় মাছ টোপ গিলে সুতায় টান দেয় মাছটি। অনেক আশা নিয়ে ছিপ ধরে টান দেন শিকারী তোফাজ্জল। আশা পূরণ করে বড়শিতে আটকে যায় বিরাট এই চিতল মাছটি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামের ধরলা নদীতে শিকারীর বড়শিতে ধরা পড়লো ৭ কেজির চিতল মাছ

B
BN DESK | 30 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার