Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছ-মিলে কাঠ ফাঁড়াই করতে গিয়ে মিস্ত্রির মৃত্যু

BN DESK
01 September 2026, 08:02 PM পড়তে ১ মিনিট
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছ-মিলে কাঠ ফাঁড়াই করতে গিয়ে মিস্ত্রির মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছ-মিলে গাছ কাটতে গিয়ে শুকুর আলী (৫০) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমন্ডল আনন্দ বাজার সংলগ্ন আয়নালের ছ-মিলে দুর্ঘটনাটি ঘটে।

নিহত শুকুর আলী এলাকার দবির উদ্দিনের ছেলে। জানা যায়, গতকাল সোমবার বিকেলে অন্যান্য মিস্ত্রির সাথে ছ-মিলে কাঠ ফাঁড়াই করছিলেন শুকুর আলী। এসময় হঠাৎ একটি কাঠ লাগলে। তিনি ছ-মিলের করাতের উপর পড়ে যান। এতে তার বাম কাঁধ মুহূর্তেই দেহ থেকে আলাদা হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
চরগোরকমন্ডল ওয়ার্ডের ইউপি সদস্য আয়াজ উদ্দিন জানান, ছ-মিলে কাঠ ফাঁড়াইয়ের সময় করাতের উপর পড়ে ওই মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা এসআই মঞ্জুরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছ-মিলে কাঠ ফাঁড়াই করতে গিয়ে মিস্ত্রির মৃত্যু

B
BN DESK | 15 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার