Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত যুবক গ্রেফতার

BN DESK
09 May 2026, 12:46 AM পড়তে ১ মিনিট

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল এলাকায় ঘটনাটি ঘটে। পরে আটককৃত যুবকের বিরুদ্ধে ছাত্রীর বাবা মামলা করায় আজ শুক্রবার (৮ মে) আসামিকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে বাইসাইকেলে করে প্রাইভেট পড়তে যাচ্ছিল ওই ছাত্রী। সে চর গোরুক মন্ডল সেতুর ওপর পৌঁছালে  জেলানী মিয়া(২৫) নামে এক যুবক পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এসময় তার চিৎকারে পথচারীরা ঘটনাস্থলে যান। লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত জেলানী মিয়া পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। আটককৃত জেলানী চর গোড়ক মন্ডল গ্রামের গাজিবর রহমানের ছেলে।

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আয়াত আলী ঘটনার সত্যতা শিকার করেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, ভুক্তভোগীর বাবা বাদি হয়ে মামলা করায় আসামিকে আজ শুক্রবার (৮ মে) জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এলাকা: কুড়িগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত যুবক গ্রেফতার

B
BN DESK | 09 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার