Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পানিতে ডুবে ২ বছর বয়সী শিশুর মৃত্যু

BN DESK
01 September 2026, 08:00 PM পড়তে ১ মিনিট
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পানিতে ডুবে ২ বছর বয়সী শিশুর মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাড়ির সামনের রাস্তার পাশের নালার পানিতে ডুবে শাহাজালাল (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের যতিন্দ্রনারায়ণ গ্রামে। নিহত শিশু শাহাজালাল ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

এলাকাবাসী জানান, বাড়ির বাইরের উঠানে খেলতে গিয়ে শিশু শাহাজালাল নালার পানিতে পড়ে ডুবে যায়। এক নারী পথচারী যাওয়ার সময় তাকে নালার পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক শাহাজালালকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পানিতে ডুবে ২ বছর বয়সী শিশুর মৃত্যু

B
BN DESK | 02 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার