Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে আহত যুবক মারা গেছে

BN DESK
10 October 2025, 01:55 PM পড়তে ১ মিনিট
কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে আহত যুবক মারা গেছে

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত আশিকুজ্জামান (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার কবিরমামুদ (গাবেরতল) এলাকায় ফুলবাড়ী টু লালমনিরহাট সড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হন আশিকুজ্জাজমান। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (২১ জুন) সকালে তার মৃত্যু হয়। নিহত যুবকের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার ফুলগাছ এলাকায়। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুস ছালাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘাতক প্রাইভেটকারটি জব্দ করেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে আহত যুবক মারা গেছে

B
BN DESK | 21 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার