Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে ৯ জনকে পুশইন করল বিএসএফ

BN DESK
04 September 2026, 01:08 AM পড়তে ১ মিনিট
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে ৯ জনকে পুশইন করল বিএসএফ

ফুলবাড়ী (কুড়িগ্রাম)  প্রতিনিধি :  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্ত দিয়ে ৯ নারী-পুরুষ ও শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। গত বুধবার দিবাগত রাত সাড়েতিনটার দিকে ওই সীমান্তের ৯৪৫ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেয়া হয়।

পরে কাশিপুর ক্যাম্পের বিজিবির সদস্যরা ঠেলে দেয়া ওই ৯ নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করে গতকাল বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী থানায় হস্তান্তর  করেন। তাদের সকলের বাড়ি ফুলবাড়ী উপজেলার বজরেরখামার এলাকায়।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার জাহিদ জানান, ভারতীয় কুচবিহার জেলার দিনহাটা থানার খেতাবেরকুটি ও ঝিকরী ক্যাম্পের মধ্যবর্তী এলাকা দিয়ে বিএসএফ ওই ৯ জনকে বাংলাদেশে পুশইন করে। এ খবর সীমান্তের এলাকাবাসী আমাদেরকে অবগত করে। পরে  টহলরত বিজিবির সদস্যরা তাদেরকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন। তাদের কাছে বিস্তারিত জানার পর ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

পুশইন হওয়া ওই ৯ জন হলেন- উপজেলা ফুলবাড়ী গ্রাম চন্দ্রখানা বজরের খামার বাইদুল ইসলাম (৬৫), তার স্ত্রী মোছা: আমিরন বেগম (৪৫) মেয়ে রুমি খাতুন (২০) জামাতা আপেল (২৯) নাতি হৃদয় (৩), মোছা: মিনা বেগম (৩০) স্বামী জয়নাল আবেদীন তার মেয়ে জুই (১০) মীম (৭) এবং নুর হামিদ (৭) পিতা আমিনুল ইসলাম । 
এদিকে আটক বাইদুল ইসলাম জানান, পরিবারের ৪ সদস্যসহ দিল্লির হরিয়ানা এলাকায়  ইটভাটায় কাজ করছিলাম। কয়েকদিন আগে ভারতীয় প্রশাসন আমাদেরকে ধাওয়া করে। ভয়ে দেশের ফেরার জন্য তিনদিন আগে বের হয়েছি। পার হওয়ার জন্য সুযোগ নেই। সীমান্তে ঘোরাঘুরির সময় বিএসএফের হাতে আটক হয়েছি। বিএসএফ আমাদের কাছে বিস্তারিত শুনে সীমান্ত পার করে দেয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, দুপুরে বিজিবি পুশইন হওয়া ৯ জনকে উদ্ধার করে ফুলবাড়ী থানায় হস্তান্তর  করেছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরে সকলের পরিচয় নিশ্চিত হয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের জিম্মায় তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর  করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে ৯ জনকে পুশইন করল বিএসএফ

B
BN DESK | 29 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার