Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামের ফুুলবাড়ীতে ২০ লাখ টাকার গাঁজাসহ কারবারি গ্রেফতার

BN DESK
09 May 2026, 01:12 AM পড়তে ১ মিনিট

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে র‌্যাব-১৩ এক অভিযান চালিয়ে ৯৩ কেজি ৫শ’ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বাড়াইতারী গ্রামে ঘটনাটি ঘটে।

র‌্যাব-১৩ রংপুর জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বাড়াইতারী গ্রামের মো. মোসলেম উদ্দিনের ছেলে মো. নুর ইসলামের বাড়িতে অভিযান চালায়। দীর্ঘ তল্লাশি শেষে তার শয়ন ঘরের খাটের নিচ থেকে রক্ষিত অবস্থায় কয়েকটি পোটলায় ৯৩ কেজি ৫শ’ গ্রাম গাঁজা জব্দসহ নুর ইসলামকে গ্রেফতার করে। যার অনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।

র‌্যাব-১৩ রংপুর এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোম্বামী জানিয়েছেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামের ফুুলবাড়ীতে ২০ লাখ টাকার গাঁজাসহ কারবারি গ্রেফতার

B
BN DESK | 09 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার