Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজ নারীর লাশ উদ্ধার

BN DESK
09 October 2025, 02:49 PM পড়তে ১ মিনিট
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজ নারীর লাশ উদ্ধার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ভূরুঙ্গামারীতে নিখোঁজের ৩দিন পর সুমি বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বামী পরিত্যক্তা ওই নারী জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের গাজিউর রহমান মাস্টারের মেয়ে।

নিহতের ভাই মঞ্জুরুল ইসলাম জানান, গত শুক্রবার বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় তার বোন। মানসিক ভারসাম্যহীন হওয়ায় নিখোঁজের ঘটনাটিকে তারা বেশি গুরুত্ব দেয়নি। গতকাল সোমবার সকালে গ্রামে এক মহিলা লাউ তুলতে গেলে একটি পাকা করা কবরের দেয়ালের ভিতর লাশ দেখতে পায়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় নিয়ে আসে। ওসি আল হেলাল মাহমুদ জানান, গলায় ওড়না পেঁচানো ছিল। অস্বাভাবিক মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজ নারীর লাশ উদ্ধার

B
BN DESK | 30 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার