Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

BN DESK
04 September 2026, 06:25 AM পড়তে ১ মিনিট
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাদকসেবী যুবককে কারাদণ্ড ও অর্থদন্ড করা হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত যুবকের নাম রাসেল মিয়া (২৩)। সে বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের হযরত আলীর ছেলে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আন্ধারীঝাড় ইউনিয়নের নীল মাহমুদ কুটি এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মাদকসেবন ও পরিবহণের দায়ে রাসেল মিয়াকে আটক করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১) গ ও ৩৬ (৫) ধারায় যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ’ টাকা অর্থদণ্ড করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

B
BN DESK | 30 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার