Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

BN DESK
03 September 2026, 04:04 PM পড়তে ১ মিনিট

ভূূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গত কয়েকদিন থেকে বৃষ্টি ও শিলা বৃষ্টিতে উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন এলাকার মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতির হয়েছে। ফসলের এই ক্ষয়ক্ষতি নিয়ে দুঃচিন্তায় পড়েছে স্থানীয় কৃষকরা।

জানা যায়, চলতি  মৌসুমে  প্রায় দুই সপ্তাহ থেকে টানা বৃষ্টি, দমকা হাওয়া ও শিলা বৃষ্টির কারণে শাক-সবজি, আলু, বেগুন, করলা, ঢ্যাড়স, কচুসহ বিভিন্ন ক্ষেত পানিতে তলিয়ে গেছে। বোরোধান ও ভুট্টা ক্ষেত বাতাসে হেলে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। পাট ক্ষেতে জমেছে পানি।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নে ভুট্টা চাষ হয়েছে ১ হাজার ৭০ হেক্টর, সবজি চাষ হয়েছে ১ হাজার ৭০ হেক্টর ও বোরোধান চাষ হয়েছে ১৬ হাজার ৪৮৫ হেক্টর জমিতে।

এরমধ্যে ভুট্টা হেলে পড়েছে ৭ হেক্টর ও সবজি নষ্ট হয়েছে ২ হেক্টর জমি। উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কৃষক মোকছেদ মিয়া জানান, তিন বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছি। দীর্ঘদিন জমিতে পানি আটকে থাকার কারণে ঝড়ো হাওয়ায় ভুট্টার গাছ মাটিতে হেলে পড়েছে। ফলে এসব ভুট্টা গাছ হতে আশানুরুপ ফলন পাওয়া যাবেনা।

এবিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার বলেন, প্রাকৃতিক দুর্যোগ তো আমাদের কারো হাত নেই। আমরা কৃষকের এই ক্ষতি কাটিয়ে  উঠতে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে কৃষকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

এছাড়াও বিনামূল্যে ২৭০ জন কৃষককে পাট বীজ ও ৫০০ জন কৃষককে আউশ ধানের বীজ প্রদানের আওতায় আনা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের আমন প্রণোদনায় অগ্রাধিকার দেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

B
BN DESK | 02 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার