Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৮৫বস্তা ভেজাল সার জব্দ ব্যবসায়ীর দুই লাখ টাকা জরিমানা

BN DESK
09 October 2025, 05:17 PM পড়তে ১ মিনিট
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৮৫বস্তা ভেজাল সার জব্দ ব্যবসায়ীর দুই লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৮৫ বস্তা ভেজাল সার জব্দ করে মেসার্স আল-আদিয়াত ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার সন্ধ্যায় উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, এক্সিকিউটিভ ম্যাজস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।

উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার বলেন, গত শনিবার দুপুরে এক কৃষক অভিযোগ করেন আল-আদিয়াত ট্রেডার্সে ভেজাল টিএসপি সার বিক্রি করা হচ্ছে। অভিযোগ পেয়ে গত শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এসময় উক্ত প্রতিষ্ঠানের গুদাম ঘর থেকে ৮৫ বস্তা ভেজাল টিএসপি সার পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানের মালিক আবু মোতালেব শাহীনকে ২ লাখ টাকা জরিমানা ও সারের বস্তাগুলো জব্দ করা হয়।

স্থানীয় কৃষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পয়সা দিয়ে ভেজাল সার কিনে জমিতে দিলে কোনো উপকার না হয়ে বরং ক্ষতি হবে। এছাড়া তারা আরো অভিযোগ করেন খুচরা বাজারে ১০৫০ টাকা বস্তার সার ১৭০০ টাকায় কিনতে হচ্ছে আমাদের।

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, ভেজাল টিএসপি সার বিক্রি করার অপরাধে সার ব্যবস্থাপনা আইনে আল-আদিয়াত ট্রেডার্সের মালিক আবু মোতালেব শাহিনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানে সিলগালা করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে ভেজাল সার বিক্রি করা হচ্ছিল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৮৫বস্তা ভেজাল সার জব্দ ব্যবসায়ীর দুই লাখ টাকা জরিমানা

B
BN DESK | 31 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার