Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামের রাজারহাটে কৃষকের ধান কেটে দিলেন আনসার ও ভিডিপি’র সদস্যরা

BN DESK
02 September 2026, 12:09 AM পড়তে ১ মিনিট

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বৈরি আবহাওয়া ও টানা বর্ষণে বিপাকে পড়া কৃষকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। মানবিক উদ্যোগের অংশ হিসেবে পানিতে তলিয়ে যাওয়া কৃষকের পাকা ধান স্বেচ্ছায় কেটে ঘরে তুলে দিয়েছেন আনসার ও ভিডিপির সদস্যরা।

গতকাল শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি সরকার পাড়া গ্রামে এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। এতে উপজেলা আনসার ও ভিডিপি’র প্রশিক্ষক মো. উজ্জল হোসেনের নেতৃত্বে অংশ নেন বাহিনীর ২০ সদস্য।

কৃষকরা জানান, কয়েকদিনের টানা ভাার বর্ষণ ও বৈরি আবহাওয়ার কারণে উপজেলার বিভিন্ন এলাকার ইরি-বোরো ধানক্ষেত পানির নিচে তলিয়ে যায়। অনেক ক্ষেত্রেই পাকা ধান মাটিতে লুটিয়ে পড়ে। শ্রমিক সংকটের কারণে কৃষকরা সময়মতো ধান কাটতে না পেরে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় পড়েন।

এমন পরিস্থিতিতে কৃষক রিপন চন্দ্রের প্রায় ১৫ শতক জমির পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত এগিয়ে আসেন আনসার ও ভিডিপি সদস্যরা। তারা কোমর পানিতে নেমে ধান কেটে সেগুলো নিরাপদে ঘরে তুলে দেন।এ উদ্যোগে খুশি হয়ে কৃষক রিপন চন্দ্রসহ স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এমন দুর্দিনে সরকারি বাহিনীর এ ধরনের সহযোগিতা আমাদের জন্য আশীর্বাদ।

এ বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক উজ্জল হোসেন বলেন, টানা বৃষ্টিতে অনেক কৃষকের পাকা ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। বিষয়টি আমরা জেলা কমান্ড্যান্টকে জানালে তার নির্দেশনায় আমাদের সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কৃষকের ধান কেটে দিয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামের রাজারহাটে কৃষকের ধান কেটে দিলেন আনসার ও ভিডিপি’র সদস্যরা

B
BN DESK | 16 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার