Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামের রাজারহাটে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

BN DESK
03 September 2026, 05:22 PM পড়তে ১ মিনিট

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফুলখাঁ গ্রামে।

পুলিশ জানায়, ওই গ্রামের আব্দুর রহিম মাস্টারের মেয়ে রাউফা মনি (২৬) গতকাল রোববার দিনের বেলায় বাড়ির সকলের অগোচরে নিজ শয়ন ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সন্ধ্যায় পরিবারের লোকজন বাড়িতে এসে তাকে ডাকাডাকির পর খুঁজে না পেয়ে ঘরের ভিতরে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান। বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসীরা এসে তার লাশ নামিয়ে রাখেন। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে। তবে কী কারণে রাউফা মনি আত্মহত্যা করেছে তা জানা যায়নি। 

তদন্তকারী পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে, পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। এঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানিয়েছেন। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামের রাজারহাটে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

B
BN DESK | 04 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার