Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামের রাজারহাটে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

BN DESK
03 September 2026, 04:33 PM পড়তে ১ মিনিট

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জমিলা বেগম (৬৭) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ রোববার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজারহাট বাজারের অদূরে বিলুপ্ত শরীফ সিনেমা হলসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জমিলা বেগম উপজেলার সদর ইউনিয়নের ছাটমল্লিকবেগ সওদাগর পাড়ার খড়িয়া মামুদের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে জমিলা বেগম ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রেললাইনের পাশ দিয়ে হেঁটে রাজারহাট বাজারের দিকে আসছিলেন। এসময় ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস (আপ-৭৯৭) ট্রেনটি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে রাজারহাট রেল স্টেশনের স্টেশন মাস্টার সুমন মিয়া জানান, ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা আহত হওয়ার বিষয়টি তিনি শুনেছেন, তবে পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে পারেননি।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামের রাজারহাটে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

B
BN DESK | 12 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার