Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামের রাজারহাটে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক 

BN DESK
04 September 2026, 12:52 AM পড়তে ১ মিনিট
কুড়িগ্রামের রাজারহাটে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক 

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি যৌথ মাদকবিরোধী অভিযানে ১ লাখ ৩৩ হাজার টাকার মাদকসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

বিশ্বস্ত সূত্রে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি যৌথ মাদকবিরোধী অভিযান সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন খালিদের নেতৃত্বে গত রোববার (৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমর গ্রামে একটি বাড়িতে পরিচালিত হয়। অভিযানকালে ১৪০ বোতল স্কাফ, ৫ বোতল ফেনসিডিল, ২৪টি ইয়াবা ট্যাবলেট ও ১শ’ গ্রাম গাঁজা এবং ২২ হাজার টাকা ও দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এঘটনায় জব্দকৃত আলামতের আনুমানিক সর্বমোট মূল্য ১ লাখ ৩২ হাজার ৬৭০ টাকা। এসময় ঘটনাস্থল থেকে মো. এনামুল হক (৪০) নামে একজন মাদক কারবারিকে আটক করে যৌথবাহিনী। আটক এনামুল জয়কুমর গ্রামের আহমদ আলির ছেলে। আটক এনামুলের বিরুদ্ধে মামলার পরবর্তী কার্যক্রমের জন্য ওইরাতেই রাজারহাট থানা পুলিশে সোপর্দ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। সেনাবাহিনী জনগণকে সচেতন থাকার এবং সন্দেহভাজন মাদককারবারি সম্পর্কে তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

এ ব্যাপারে রাজারহাট থানার দায়িত্বরত সাব-ইন্সপেক্টর বিকাশ চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে গত সোমবার (৯জুন) আদালতে প্রেরণ করা হয়েছে। থানায় একটি মামলার দায়ের করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামের রাজারহাটে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক 

B
BN DESK | 11 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার