Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামের রাজিবপুরে সাপের কামড়ে প্রাণ গেলো যুবকের

BN DESK
09 October 2025, 03:40 PM পড়তে ১ মিনিট
কুড়িগ্রামের রাজিবপুরে সাপের কামড়ে প্রাণ গেলো যুবকের

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় সাপের কামড়ে মজনু মিয়া (৩০) নামে এক যুবকের মত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালের দিকে রাজিবপুর ইউনিয়নের শিবেরডাঙ্গী এলাকার দক্ষিণ দাগ মাঠে পাট কাটতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত যুবক একই গ্রামের আবুল হাশেমের পুত্র।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে দক্ষিণদাগ মাঠে পাট কাটতে যান মজনু মিয়া। এসময় তাকে একটি বিষধর সাপ কামড় দেয়। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিয়ে তিনি কাজ চালিয়ে যান। পরে একটি সাপকে গর্তে ঢুকতে দেখে গর্ত খুঁড়ে সাপটিকে মেরে ফেলেন।

দুপুরের দিকে তার শরীরে বিষক্রিয়া শুরু হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে পথিমধ্যেই তার মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, বিষক্রিয়া শুরু হলে মজনু মিয়াকে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের ভ্যাকসিন না থাকায় ময়মনসিংহে রেফার্ড করলে পথেই তার মৃত্যু হয়।

রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরওয়ার জাহান বলেন, রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে চিকিৎসা দেওয়ার সুযোগ ছিল না। ফলে উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার্ড করা হয়।
                                                    

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামের রাজিবপুরে সাপের কামড়ে প্রাণ গেলো যুবকের

B
BN DESK | 06 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার