Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামের রৌমারীতে ফসলি জমির মাটি কেটে বিক্রি, ট্রাক্টর আটক

BN DESK
08 October 2025, 11:45 PM পড়তে ১ মিনিট
কুড়িগ্রামের রৌমারীতে ফসলি জমির মাটি কেটে বিক্রি, ট্রাক্টর আটক

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি গ্রামে ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগে একটি সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ রোববার (২৯ জুন) বিকেলে ইউনিয়নের আমবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার ও রৌমারী থানা পুলিশ।

জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু মহল আমবাড়ি এলাকায় হলহলিয়া নদীর পাশে ফসলি জমির উর্বর মাটি ভেকুর মাধ্যমে কেটে বিক্রি করে আসছিল। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হওয়া ছাড়াও কৃষিজমির উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছিল। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে প্রশাসনের দৃষ্টিতে এলে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে একটি ট্রাক্টর আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে মূল অভিযুক্তরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ মাটি কাটা বন্ধ করা হয়েছে। এসময় জব্দ করা ট্রাক্টরের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং পরিবেশ ও কৃষিজমি রক্ষায় নিয়মিত নজরদারি বাড়ানো হবে। এ ব্যাপারে রৌমারী থানার অফিসার ইনর্চাজ লুৎফর রহমান বলেন, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামের রৌমারীতে ফসলি জমির মাটি কেটে বিক্রি, ট্রাক্টর আটক

B
BN DESK | 29 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার