Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামের রৌমারীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর মোল্লা গ্রেফতার

BN DESK
05 September 2026, 11:07 AM পড়তে ১ মিনিট

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: অবশেষে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলম মোল্লাকে(৩৫) গ্রেফতার করেছে রৌমারী থানার পুলিশ। আজ শনিবার (২৩ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন পাওয়ারপুল শোরুম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গীর আলম মোল্লা উপজেলার চরশৌলমারী ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে। তার গ্রেফতারের ঘটনায় এলাকায় খুশির জোয়ার বইছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি দখল, চাঁদাবাজি, চোরাকারবারি, নদী ভাঙনের আতঙ্কিত মানুষের উপর হামলা, বাজারে দোকানঘর দখলের চেষ্টা, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা রয়েছে ৭ টি।

গত ২৯ এপ্রিল তার বিরুদ্ধে এমন অভিযোগে কোর্টে মামলার রায়ে যাবজ্জীবন সাজা প্রদান করেন কুড়িগ্রাম জেলা দায়রা জজ ইসমত আরা। এছাড়াও ৫ আগস্ট নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সরকারের পতনের পর থেকে বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন অপর্কম করে বেড়াচ্ছে জাহাঙ্গীর আলম মোল্লা বাহিনী।

রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলী বলেন, জাহাঙ্গীর আলমের নামে একাধিক মাদক ও সন্ত্রাসী হামলার মামলা রয়েছে। একটি মাদক মামলায় তাকে আটক করা হয়েছে এবং আজ রোববার তাকে কুড়িগ্রাম কোর্টে প্রেরণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামের রৌমারীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর মোল্লা গ্রেফতার

B
BN DESK | 24 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার