Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামের রৌমারীতে ২৮ কেজি গাঁজাসহ সিএনজি চালক আটক

BN DESK
09 October 2025, 08:19 PM পড়তে ১ মিনিট
কুড়িগ্রামের রৌমারীতে ২৮ কেজি গাঁজাসহ সিএনজি চালক আটক

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : রৌমারীতে ৪টি ব্যাগ ভর্তি ২৮ কেজি গাঁজাসহ সাজু (৩৫) নামের এক সিএনজি চালককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর দেড়টায় উপজেলার সিএনজি স্ট্যান্ড থেকে রৌমারী থানা পুলিশ তাকে আটক করে। আটককৃত সাজু বকসিগঞ্জ উপজেলার মালিরচর গ্রামের ফুলু শেখের ছেলে।

স্থানীয় সিএনজি ড্রাইভার ও মালিকগণ জানান, আজ মঙ্গলবার (১৫ জুলাই) ২৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি সিএনজির মাধ্যমে যাওয়ার চেষ্টা করেছিল। এসময় পুলিশ সংবাদ পেয়ে এসে গাঁজা আটক করলেও আসামি পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ সিএনজিতে থাকা গাঁজা ও সিএসসহ চালক সাজুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। পরে তাকে ২৮ কেজি গাঁজাসহ আটক দেখিয়ে মামলা দায়ের করা হয়।

এবিষয়ে রৌমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাঁজার মালিকসহ দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোট হাজতে প্রেরণ করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামের রৌমারীতে ২৮ কেজি গাঁজাসহ সিএনজি চালক আটক

B
BN DESK | 15 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার