Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামের রৌমারী থানার এএসআই ক্লোজড ও এসআইকে স্ট্যান্ড রিলিজ

BN DESK
04 September 2026, 12:50 AM পড়তে ১ মিনিট
কুড়িগ্রামের রৌমারী থানার এএসআই ক্লোজড ও এসআইকে স্ট্যান্ড রিলিজ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী থানার একজন এএসআই ক্লোজড ও এক এসআইকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। রিমান্ডের আসামিদেরকে এএসআই হাবিবুর রহমান কুড়িগ্রাম জেলহাজত থেকে গ্রহণ করে নিজের সাথে না নিয়ে এসে কনস্টেবলের মাধ্যমে রৌমারী থানায় পাঠানোর ঘটনায় তাকে ক্লোজড করা হয়।

অপরদিকে এসআই আব্দুল আওয়াল ওই রিমান্ডের আসামিদেরকে রহস্যজনক কারণে সমাদর করার অপরাধে তাকে ঢুষমারা থানায় স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার এ আদেশ দিয়েছেন। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করছেন রৌমারী থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) নন্দলাল চৌধুরী।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ভার:) নন্দনাল চৌধুরী বলেন, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশে এএসআই হাবিবুর রহমানকে কুড়িগ্রাম পুলিশ লাইনে ক্লোজ এবং এসআই আব্দুল আওয়ালকে ঢুষমারা থানায় স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
                                                          

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামের রৌমারী থানার এএসআই ক্লোজড ও এসআইকে স্ট্যান্ড রিলিজ

B
BN DESK | 12 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার