Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামে অটোরিকশা দেখতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে নারীর মৃত্যু

BN DESK
10 October 2025, 09:57 AM পড়তে ১ মিনিট
কুড়িগ্রামে অটোরিকশা দেখতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে নারীর মৃত্যু

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রতিবেশীর নতুন অটোরিকশা দেখতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে। তার নাম জরিনা বেগম (৪০)। তিনি একই গ্রামের সফর উদ্দিনের স্ত্রী।

তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জরিনা বেগমের প্রতিবেশি আরিফুল ইসলাম শুক্রবার রাতে একটি নতুন অটোরিকশা কিনে নিয়ে আসেন। রাতেই বৈদ্যুতিক লাইনে অটোরিকশাটি চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়েন। শনিবার ভোরে সেই অটোরিকশা দেখতে যান জরিনা বেগম। অটোরিকশাতে হাত দিতেই তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে একটি ইউডি মামলা হবে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামে অটোরিকশা দেখতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে নারীর মৃত্যু

B
BN DESK | 16 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার