Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামে এখনও বিতরণ করা হয়নি ভিজিএফ এর ১৮ মে.টন চাল

BN DESK
09 October 2025, 04:02 PM পড়তে ১ মিনিট
কুড়িগ্রামে এখনও বিতরণ করা হয়নি ভিজিএফ এর ১৮ মে.টন চাল

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষে হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্দ দেয়া ভিজিএফ চাল বিতরণের তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এর ফলে এখনও ১৮ মে.টন চাল এখনও বিতরণ করা যায়নি।

ভিজিএফ এর তালিকায় দরিদ্রের নামের পরিবর্তে অন্তর্ভুক্ত করা হয়েছে সরকারি-বেসরকারি শিক্ষকসহ প্রায় দুই হাজার স্বচ্ছল ব্যক্তির নাম। অভিযোগ রয়েছে এসব নামের বিপরীতে বরাদ্দ দেয়া ১০ কেজি চালের স্লিপ চেয়ারম্যান-মেম্বারা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছিল আগেই।

তবে বিতরণের সময় স্থানীয় সচেতন জনতা বাঁধা দেয়ায় এসব বেনামী স্লিপের চাল উত্তোলন করতে পারেনি ব্যবসায়ীরা। ঈদুল আযহার আগের ৬জুন দিন বিতরণ শেষে গুদামে থেকে যায় প্রায় সাড়ে ১৮মেট্রিক টন চাল। ভিজিএফের তালিকায় অনিয়ম রয়েছে বলে এসব চাল পরবর্তীতে নির্ভুল তালিকা প্রস্তুত করে বিতরণের কথা বলেছে উপজেলা প্রশাসন। তবে এই তালিকা প্রস্তুতেও অনিয়মের আভাস পাওয়া গেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, ভূরুঙ্গামারী উপজেলার ৮নং বলদিয়া ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষে ৫ হাজার ৭৪৫জন হতদরিদ্র মানুষের জন্য ৫৭দশমিক ৪৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। জন প্রতি হতদরিদ্র মানুষ পাবেন ১০ কেজি করে চাল। এসব হতদরিদ্র মানুষের তালিকা চেয়ারম্যান-মেম্বাররা প্রস্তুত করেন। পরে উপজেলা কমিটি যাচাই বাছাই করে তালিকা অনুমোদন দেন।

তালিকায় থাকায় প্রায় দুই হাজার স্বচ্ছল ও চাকরিজীবীদের নামে বরাদ্দকৃত চাল আত্মসাত করেছে স্থানীয় জনপ্রতিনিধিরা। পরে অবিলিকৃত সাড়ে ১৮ মেট্রিক টন চাল নেয়ার মানুষ না পাওয়া গেলে সেগুলো ইউনিয়ন পরিষদ গুদামে সিলগালা করে রাখা হয়।

বলদিয়া ইউপি চেয়াম্যান মোজাম্মেল হক বলেন, এই তালিকা দিয়ে ঈদুল ফিতরে চাল বিতরণ করেছেন তিনি। এবারও এই তালিকা দিয়েই বিতরণ করা হয়েছে। তালিকায় ভূলক্রমে কিছু স্বচ্ছল ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হয়েছে। তবে স্লিপ বিক্রির অভিযোগ সত্য নয় বলে দাবি করেন। উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস জানান, তালিকা ত্রুটিপূর্ণ হওয়ায় চাল বিতরণ বন্ধ রাখা হয়েছে। পরবর্তীতে তালিকা নির্ভুল করে বাকি চাল বিতরণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

কুড়িগ্রামে এখনও বিতরণ করা হয়নি ভিজিএফ এর ১৮ মে.টন চাল

B
BN DESK | 14 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার