Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামে গাছ থেকে অজগর সাপ উদ্ধার

BN DESK
10 October 2025, 09:59 PM পড়তে ১ মিনিট
কুড়িগ্রামে গাছ থেকে অজগর সাপ উদ্ধার

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী বাজারের পাশে ভেলং নামে এক ব্যক্তির বাড়িতে খোকসার গাছে দেখা মেলে ১০ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ। মুহুর্তে খবর ছড়িয়ে পড়লে সাপটিকে এক নজর দেখতে ছুটে আসে শতশত মানুষ।

স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার সকালে গ্রামের কাঁচা সড়ক দিয়ে ক্ষেতে শাক তুলতে যাওয়ার সময় গাছটির গোড়ায় অজগর সাপটিকে শুয়ে থাকতে দেখে এক শিশু। পরে সে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসে। এসময় স্থানীয়দের সোরগোলে ভয় পেয়ে সাপটি খোকসার গাছের ১২ থেকে ১৫ ফুট উপরে উঠে একটি ডালে শুয়ে থাকে। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। খবরটি ছড়িয়ে পড়লে সাপটিকে এক নজর দেখার জন্য ছুটে আসে বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ।

অত্র এলাকায় বনজঙ্গল না থাকলেও বিগত সময়ের বন্যায় পার্শ্ববর্তী ধরলা নদী থেকে সাপটি উঠে আসতে পারে বলে ধারণা তাদের। খবর পেয়ে গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের এক স্বেচ্ছাসেবী সাপটিকে উদ্ধার করে। পরে বন বিভাগের সহযোগিতায় সাপটিকে বস্তায় করে বনবিভাগের অফিসে নিয়ে আসা হয়। আলোচনা করে সাপটিকে নিরাপদে স্থানে অবমুক্ত করার কথা জানান তারা।

স্থানীয় বাসিন্দা দুলাল মিয়া জানান, এর আগে এই এলাকায় এমন ঘটনা চোখে পড়েনি। আমরা এই অজগর সাপ দেখে অতঙ্কিত হয়ে পড়েছি। এই এলাকায় অজগর সাপের কোন অভয়ারণ্য না থাকলেও দেড় কিলোমিটার দূরের ধরলা নদী থেকে এটি উঠে আসতে পারে বলে মনে হচ্ছে। বন বিভাগের সেবাকর্মী আশরাফুল হক জানান, খবর পেয়ে সাপটিকে উদ্ধার করে বন বিভাগের অফিসে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আলোচনা করে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

কুড়িগ্রামে গাছ থেকে অজগর সাপ উদ্ধার

B
BN DESK | 05 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার