Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের 

BN DESK
10 October 2025, 09:51 PM পড়তে ১ মিনিট
কুড়িগ্রামে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের 

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের ধরলা ব্রিজের পূর্বপাড়ে ট্রাক চাপায় হুমায়ুন কবির (৪৫) নামের এক পথচারীর নিহত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কের ধরলা ব্রিজ পূর্ব পাড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন কুড়িগ্রামের উলিপুর উপজেলা তবকপুর ইউনিয়নের মৃত নাজিমুদ্দিন সরকারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, নিহত হুমায়ুন রাস্তা পারাপারের সময় নাগেশ্বরী থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘাতক ট্রাক ও চালককে আটক করে পুলিশ।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

কুড়িগ্রামে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের 

B
BN DESK | 23 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার