Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামে ট্রাকচাপায় সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় চালক গ্রেফতার

BN DESK
06 September 2026, 12:26 PM পড়তে ১ মিনিট

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালককে লালমনিরহাট থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে রংপুর র‌্যাব-১৩।

জানা গেছে, গতকাল রোববার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ঘাতক ট্রাক চালক হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তিনি রংপুরের পীরগাছা উপজেলার নুরুজ্জামান মিয়ার ছেলে। এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার সকালে মোটরসাইকেল চালক মো. নজরুল ইসলাম বাড়ি থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দেন।

কুড়িগ্রাম পৌরসভার তারামন বিবি চৌরাস্তা এলাকায় পৌঁছালে পাথরবোঝাই একটি ট্রাক দ্রুতগতিতে মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এঘটনায় নিহতের ভাই মো. এনামুল হক বাদি হয়ে গত শনিবার কুড়িগ্রাম সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামি জানান, এ ধরনের সহিংস ও বেপরোয়া কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এলাকা: কুড়িগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামে ট্রাকচাপায় সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় চালক গ্রেফতার

B
BN DESK | 16 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার