Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামে ট্রাক্টর চাপায় ২ বোনের মৃত্যু 

BN DESK
04 September 2026, 02:55 AM পড়তে ১ মিনিট
কুড়িগ্রামে ট্রাক্টর চাপায় ২ বোনের মৃত্যু 

মফস্বল ডেস্ক: কুড়িগ্রাম সদর উপজেলায় সড়র পার হওয়ার সময় ট্রাক্টর চাপায় দুই বোনের মৃত্যু হয়েছে।  বুধবার ( ১৮ জুন )  রাত ৮টার দিকে কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের সামনে কুড়িগ্রাম-রংপুর সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মৃত রহমতের স্ত্রী রোকেয়া ও কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী এলাকার আমজাদের স্ত্রী পারভীন। তাদের বাবার বাড়ি কাঠালবাড়ী ইউনিয়নে। কুড়িগ্রাম থানার ওসি হাবিবুল্লাহ বলেন, ঘটনার পর ট্রাক্টরের চালক পালিয়ে যান।

পুলিশ বলছে, রোকেয়া ও পারভীন কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের সামনে সড়ক পার হচ্ছিলেন। কুড়িগ্রাম থেকে কাঁঠালবাড়ীগামী একটি ট্রাক্টর তাদের চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষণা করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামে ট্রাক্টর চাপায় ২ বোনের মৃত্যু 

B
BN DESK | 19 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার