Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে কাঠমিস্ত্রির মৃত্যু

BN DESK
04 September 2026, 01:00 AM পড়তে ১ মিনিট
কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে কাঠমিস্ত্রির মৃত্যু

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে ট্রেনে কাটা পড়ে এক কাঠমিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের কিশামত পুণকর কসাইটারী গ্রামের মৃত তমিজ উদ্দিনের দ্বিতীয় ছেলে কাঠমিস্ত্রী আব্দুর সালাম (৬৫)।

তিনি আজ মঙ্গলবার (৩ জুন) সকাল সাড়ে ৯টায় বাইসাইকেলযোগে রেললাইন পারাপারের সময় কুড়িগ্রামগামী তিস্তা লোকাল ট্রেন ধাক্কা দেয়। ঘটনাস্থলেই আব্দুর সালামের মৃত্যু ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউনিয়া রেলওয়ের ফাঁড়ি ইনচার্জকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. তছলিম উদ্দিন। এলাকাবাসী দাবি করেন, রেললাইনের ধারে অবৈধভাবে বাড়ি নির্মাণ করায় ট্রেন আসা যাওয়ার বিষয়টি লক্ষ্য করা যায় না। সে কারণে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে কাঠমিস্ত্রির মৃত্যু

B
BN DESK | 03 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার