Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামে তিস্তা নদীতে নিখোঁজ শিশুর উদ্ধার

BN DESK
04 September 2026, 04:36 AM পড়তে ১ মিনিট
কুড়িগ্রামে তিস্তা নদীতে নিখোঁজ শিশুর উদ্ধার

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীতে নাজিম (৫) নামের এক শিশু নিখোঁজ হওয়ার একদিন পর তার লাশ উদ্ধার করেছেন রংপুরের ডুবুরি দল। আজ বুধবার (৯ জুলাই) সকাল ৮টায় ডুবুরি দল তিস্তা নদী থেকে শিশুটির লাশ উত্তোলন করে পরিবারের কাছে হস্তান্তর করেন। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।

এলাকাবাসীরা জানান, উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট বাজারের পশ্চিম পাশে তিস্তা নদীর তীরের রফিকুল ইসলামের তৃতীয় ছেলে নাজিম (৫) গত মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে খেলতে যায়। কিছুক্ষণের মধ্যে শিশু নাজিমকে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি করতে থাকে। ওইদিন রাতেই রাজারহাট ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে সাব অফিসার আবু তাহের রংপুরের ডুবুরি দলের লিডার কামরুজ্জামানের সাথে যোগাযোগ করেন।

রংপুর ও রাজারহাট ফায়ার সার্ভিস স্টেশনের যৌথ তত্ত্বাবধায়নে আজ বুধবার (৯ জুলাই) সকাল ৮টায় একদল ডুবুরি তিস্তা নদীর ঘাটে বাধা নৌকাটির পাশে পানিতে নেমে উদ্ধার তৎপরতায় ১০মিনিটেই ডুবুরি নজরুল ইসলাম নাজিমের মরদেহটি উদ্ধার করেন। উল্লেখ্য, গত ৬ বছর আগে তিস্তা নদীর একই স্থানে নিহত নাজিমের দাদু মনতাজ আলী নৌকাসহ পানিতে ডুবে নিরুদ্দেশ হয়ে যান। আজও তার লাশের হদিস পাওয়া যায়নি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামে তিস্তা নদীতে নিখোঁজ শিশুর উদ্ধার

B
BN DESK | 09 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার