Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে ২০ মাস বয়সী শিশুর মৃত্যু

BN DESK
03 September 2026, 03:26 PM পড়তে ১ মিনিট

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুকুরের পানিতে ডুবে মমিন নামের ২০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নেওয়াশী ইউনিয়নের হিরারভিটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মমিন ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু মমিন সদ্য হাঁটা শিখেছে। সে কৌতূহলবশত আশপাশে চলাফেরা করতো। ঘটনার সময় শিশুটি বাড়ির উঠানে খেলছিল। এসময় তার বাবা দেলোয়ার হোসেন ঈদের নামাজের জন্য বাইরে যান। মা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির সামনের পুকুরে পড়ে যায় শিশুটি।

কিছুক্ষণ পর শিশুটিকে পাশে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির সামনের পুকুরে শিশুটিকে মৃত অবস্থায় ভাসতে দেখেন স্বজনরা।

বিষয়টি নিশ্চিত করে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

এলাকা: কুড়িগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে ২০ মাস বয়সী শিশুর মৃত্যু

B
BN DESK | 22 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার