Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামে প্রেমের অপরাধে কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গ্রেফতার ১

BN DESK
03 September 2026, 11:56 PM পড়তে ১ মিনিট
কুড়িগ্রামে প্রেমের অপরাধে কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গ্রেফতার ১

কুড়িগ্রাম জেলা ও চিলমারী প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারীতে প্রেমের অপরাধে কিশোরকে ঘরে আটকে রেখে বর্বরোচিত নির্যাতনের ঘটনার মূল আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে উপজেলার চিলমারী ইউনিয়নের বৈলমনদিয়ারখাতা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি অভিযুক্ত কিশোরীর বাবা ও গ্রামের হানিফ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার পরিদর্শক তদন্ত কর্মকর্তা নন্দোলাল।

পুলিশ জানায়, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় চিলমারী মডেল থানায় কর্মরত এসআই(নি.) আরিফ রাসেল সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান এবং ওয়ারেন্ট তামিল ডিউটির সময় থানার ৬ নম্বর মামলার এজাহারভুক্ত প্রধান আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

চিলমারী মডেল থানার পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা নন্দোদল জানান, আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে৷

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামে প্রেমের অপরাধে কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গ্রেফতার ১

B
BN DESK | 22 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার