Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামে বিলে মিলল সাবেক সাব-রেজিস্ট্রারের মরদেহ

BN DESK
10 October 2025, 04:23 AM পড়তে ১ মিনিট
কুড়িগ্রামে বিলে মিলল সাবেক সাব-রেজিস্ট্রারের মরদেহ

মফস্বল ডেস্ক : কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার সহিবুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৬ আগস্ট) সকালে নাগেশ্বরী পৌরসভা এলাকার হলিকেয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার লাগোয়া একটি বিলের কচুরিপানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই ক্লিনিক ভবনটির নাম লেকসিটি এবং ভবনটির মালিক স্বপন প্রধানী।এর আগে ক্লিনিকের পাশের মডেল মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পুলিশ জানায়, সহিবুর রহমান মাঝে মধ্যে বিলটির পাশে বসে থাকতেন। সেই বিল থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়েছে।  নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। তবে তদন্ত শেষে তার মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামে বিলে মিলল সাবেক সাব-রেজিস্ট্রারের মরদেহ

B
BN DESK | 16 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার