Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামে যৌথ অভিযানে মাদকসহ আটক ১

BN DESK
09 October 2025, 11:33 AM পড়তে ১ মিনিট
কুড়িগ্রামে যৌথ অভিযানে মাদকসহ আটক ১

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলায় পৃথক অভিযানে ট্যাপেন্টাডল গ্রুপের টাপাল নামীয় ট্যাবলেট, গাঁজা, টাকাসহ মোবাইল উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় এক মাদক কারবারিকে আটক করা হয়। অপর এক মাদক কারবারি সেনাবাহিনীর উপস্থিতি টের পালিয়ে যায়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ভোর ৪ টায় রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধিনস্ত ২২ বীরের একটি টহল দল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ীতে যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে ওই এলাকা থেকে ১২৭ পিস ট্যাপেন্টাডল গ্রুপের টাপাল নামক ট্যাবলেট, ১শ’ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ৬১ হাজার ৩৪০ টাকা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি রবিউল ইসলাম (৩০) পালিয়ে যায়।

অপরদিকে, গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর একই টহল দল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মাদাই পাঠান পাড়া এলাকায় যৌথ  অভিযান চালায়। অভিযানে ওই এলাকা থেকে ট্যাপেন্টাডল গ্রুপের টাপাল নামীয় ট্যাবলেট ৫১ পিস ও ইনফিনিক্স ব্র্যান্ডের একটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধারসহ মাদক কারবারি মো. মোস্তফাকে (১৯) আটক করা হয়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহরিয়ার আহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। অপর এক পলাতক মাদক কারবারিকে গ্রেফতার করার জন্য যৌথ অভিযান চলমান আছে। এছাড়াও আগামীতে সেনাবাহিনীর মাদক ও চাঁদাবাজ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামে যৌথ অভিযানে মাদকসহ আটক ১

B
BN DESK | 09 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার