Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামে রৌমারী সীমান্তে শূন্যরেখার কাছে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার

BN DESK
06 October 2025, 12:00 PM পড়তে ১ মিনিট
কুড়িগ্রামে রৌমারী সীমান্তে শূন্যরেখার কাছে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখার কাছাকাছি অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৮ জুন) সকালে কুড়িগ্রাম সরকারি মেডিকেলের মর্গে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠিয়েছে পুলিশ। এরআগে গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পূর্ব ইটালুকান্দা এলাকার সীমান্তঘেষা হলহলিয়া নদী থেকে ওই যুবতীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সীমান্ত বাসিন্দারা জানান, আন্তর্জাতিক সীমানা ১০৫৩ মেইন পিলার থেকে দেড়শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে গতকাল শুক্রবার দুপুরে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পূর্ব ইটালুকান্দা এলাকায় স্থানীয়রা গরু নিয়ে মাঠে গেলে সীমান্ত শূন্যরেখার কাছাকাছি হলহলিয়া নদীতে নারীর মরদেহ দেখতে পায়।

পরে বিজিবি ও পুলিশকে সংবাদ দিলে রাতে বিজিবির উপস্থিতিতে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে থানায় নেয় রৌমারী থানা পুলিশ। স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন, খায়রুল ইসলাম, সাইফুল ইসলাম, লাল বাদশাসহ অনেকেই বলেন, হলহলিয়া নদীতে এক অজ্ঞাত সন্দেহভাজন যুবতী নারীর লাশ ভাসতে দেখা যায়। ধারণা করা হচ্ছে ওই লাশ ভারতীয়।

তাকে নির্যাতন করে হত্যা করে সীমান্তের শূন্যরেখার কাছাকাছি বাংলাদেশের দেড়শ’ গজ অভ্যন্তরে নদীতে ফেলে রেখে গেছে। লাশ ভাসতে দেখে দেখতে ছুটে আসে মানুষজন। রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় থানা পুলিশ-বিজিবি সংবাদ পেয়ে সীমান্তবর্তী নদী থেকে রাতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোসাদ্দেক হোসেন বলেন, মরদেহটি সম্ভবত ১৫ দিন আগের। শরীরের চামড়া খসে পড়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সরকারি মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ সাহেবের আলগা বিজিবি ক্যাম্পের সুবেদার মোনায়েম খান বলেন, আন্তর্জাতিক সীমানা পিলার থেকে ৪শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইটালুকান্দা এলাকার হলহলিয়া নদীতে অজ্ঞাত নারীর লাশ ভাসছিল।

বিজিবি টহলরত সদস্যরা সেখানে গিয়ে লাশ দেখতে পায়। কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। পাশাপাশি পুলিশ এসে নদী থেকে লাশ উদ্ধার করে। ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামে রৌমারী সীমান্তে শূন্যরেখার কাছে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার

B
BN DESK | 28 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার