Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

BN DESK
10 October 2025, 01:22 AM পড়তে ১ মিনিট
কুড়িগ্রামে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৫ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে নাজমুল হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক কুমার বিশ্বাস এই রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২১জুন সকালে নাগেশ্বরী উপজেলার পুর্বরামখানা কাশিয়াবাড়ি গ্রামের সফিকুল ইসলামের ৫বছরের কন্যা সাবিয়া খাতুন পার্শ্ববর্তী ময়শার আলির বাড়ির সামনে খেলতে যায়। এসময় ময়শারের পুত্র নাজমুল তাকে ফুসলিয়ে ঘরের ভেতর নিয়ে ধর্ষণের পর হত্যা করে।

এ ঘটনায় নিহত সাবিয়ার বাবা সফিকুল ইসলাম বাদি হয়ে নাগেশ্বরী থানায় নাজমুলের নামে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করে। পরে আদালতে ময়না তদন্ত, সাক্ষ্য প্রমাণ ও আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে দোষী সাব্যস্ত হলে বিচারক মৃত্যদন্ডের আদেশ দেন। মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মিজানুর রহমান সরকার ও আসামি পক্ষে ছিলেন সরোয়ার কবির মিথুন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

B
BN DESK | 20 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার