Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামে সেনা অভিযানে এক মণ গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার

BN DESK
03 September 2026, 11:24 PM পড়তে ১ মিনিট
কুড়িগ্রামে সেনা অভিযানে এক মণ গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম পৌর শহরের সবুজপাড়ার সুজামের মোড় এলাকায় এক মণ গাঁজাসহ একটি মোটরসাইকেল উদ্ধার করেছে সেনাবাহিনী। গতকাল শনিবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়েছে মাদক কারবারি।

কুড়িগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, রংপুর এরিয়ার ৭২ পদাতিক ব্রিগেড এর ২২ বীর কর্তৃক সেনা অভিযানে এক মণ গাঁজা ও একটি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করে সেনাবাহিনী। পরে ধাওয়া দিলে কৌশলে মাদক কারবারি পালিয়ে যায়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহারিয়ার আহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি পালিয়ে গেছে। এছাড়াও সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযান ও চাঁদাবাজ বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রামে সেনা অভিযানে এক মণ গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার

B
BN DESK | 13 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার