Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত প্রার্থী ব্যারিস্টার সালেহীর জয়

BN DESK
03 September 2026, 02:16 PM পড়তে ১ মিনিট

‎কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাহামুদুল হাসান স্বাক্ষরিত ফলাফলে এ তথ্য জানা যায়।

‎প্রাপ্ত তথ্যানুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ২৮ হাজার ৫৫১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

তিনি পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৯৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র তাসভীর উল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৮ হাজার ৯৮২ ভোট।

‎উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ছিলো ৩ লাখ ৬৬ হাজার ৩ শত ৬৯ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৩০৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৬২ জন।

এলাকা: কুড়িগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত প্রার্থী ব্যারিস্টার সালেহীর জয়

B
BN DESK | 13 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার