Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কেনো সবাই পানিতে হলুদের গুঁড়া মেশাচ্ছে ? 

BN DESK
10 October 2025, 12:25 PM পড়তে ১ মিনিট
কেনো সবাই পানিতে হলুদের গুঁড়া মেশাচ্ছে ? 

লাইফস্টাইল ডেস্ক : সম্প্রতি টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব খুললেই চোখে পড়ছে পানিতে গুঁড়া হলুদ মেশানোর ভিডিও। অনেকেই বলছেন,এটি ‘টিংকারবেল টারমারিক ট্রেন্ড’।এই টেন্ডে গা ভাঁসাচ্ছেন কমবেশি সবাই। তবে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ততটা অ্যাকটিভ নন, তাদেরকেও ভাবাচ্ছে বিষয়টা।

ভিডিওতে দেখা যাচ্ছে অন্ধকার ঘরে পানিভর্তি স্বচ্ছ গ্লাসে লোকজন গুঁড়া হলুদ ঢেলে দিচ্ছে, গ্লাসের নিচে জ্বলছে মুঠোফোনের ফ্ল্যাশলাইট। ঢেলে দেয়া হলুদ ধীরে ধীরে পানিতে মিশছে আর ফ্ল্যাশলাইটের আলোয় ছড়িয়ে পড়ছে চোখজুড়ানো হলুদ আভা। অন্ধকার ঘরে যেন হচ্ছে সূর্যোদয়।

এই টেন্ড শুরু হয় ১৪ জুন মালয়েশীয় কনটেন্ট ক্রিয়েটর পুষ্পা গোমেনের টিকটক ভিডিও থেকে। যেখানে দেখা যায়, প্রায় অন্ধকার ঘরে পুষ্পা গোমেন গ্লাসের পানিতে গুঁড়া হলুদ ঢালছেন। গ্লাসের নিচে জ্বলছে ফ্ল্যাশলাইট। পুষ্পার আশপাশে আরও কয়েকজন মালয়েশীয় কনটেন্ট ক্রিয়েটর।


পানিতে গুঁড়া হলুদ পড়তেই ছড়িয়ে পড়ছে হলুদ আভা, সঙ্গে সঙ্গে বাজতে লাগল ‘ম্যায় আগার কাহু’র সুর। আর তাতে বিস্মিত পুষ্পার সঙ্গীরা। ব্যস, সেই থেকে ভিডিওটি ভাইরাল। আর এই ভাইরালেই গা ভাসাচ্ছে সবাই । 

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

কেনো সবাই পানিতে হলুদের গুঁড়া মেশাচ্ছে ? 

B
BN DESK | 23 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার